বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে যেসব প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির তাইওয়ানে অস্ত্র সরবরাহের সময় সতর্ক থাকুন, ট্রাম্পকে শি জবিতে ভিসির সামনেই সাংবাদিকের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা বাংলাদেশসহ ১৯ দেশ নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান ‘সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা’ হাতুড়ি পেটা করে অটোরিকশা ছিনতাই, দুদিন পেরোলেও অচেতন চালক রনি সাংবাদিকদের নির্বাচনকালীন সুরক্ষা নিশ্চিতের দাবি সম্পাদক পরিষদের জামায়াত প্রার্থীর কর্মীদের মোটরসাইকেল শোডাউন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ১০ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, এলাকায় শোকের মাতম ‘নাগরিককে সরকারের কাছে আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে’

মুস্তাফিজ-কাণ্ডে ‘মহাপ্রলয়’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

একটি দলবদল, চরম রাজনৈতিক নাটকীয়তা এবং অতঃপর বিশ্ব ক্রিকেটে এক নজিরবিহীন মহাপ্রলয়। কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বাদ পড়াটা এখন আর কেবল একজন ক্রিকেটারের ব্যক্তিগত ক্যারিয়ারের বিষয় নেই; এটি এখন আইসিসি ও বিসিসিআইর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশের কড়া অবস্থান এবং পাকিস্তানের সংহতি প্রকাশের ফলে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের বৃহত্তম আর্থিক ও সাংগঠনিক সংকটের মুখে পড়েছে বৈশ্বিক ক্রিকেট।

ঘটনার সূত্রপাত কলকাতা নাইট রাইডার্সকে কেন্দ্র করে। মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েও শেষ মুহূর্তে তথাকথিত রাজনৈতিক চাপে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু এই এক সিদ্ধান্ত যে ভারতের জন্য গলার কাটা হবে, তা হয়তো অনুমান করতে পারেনি বিসিসিআই।

মুস্তাফিজের প্রতি এই অপেশাদার আচরণের প্রতিবাদে গর্জে ওঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি চিঠির মাধ্যমে আইসিসিকে জানায়, যে দেশ আমাদের একজন ক্রিকেটারের ন্যূনতম নিরাপত্তা বা সম্মান নিশ্চিত করতে পারে না, তারা কীভাবে একটি দেশের পুরো টিম ও হাজার হাজার দর্শকের নিরাপত্তা নিশ্চিত করবে?

নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ তাদের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। তবে আইসিসি এই সংকটে নিরপেক্ষ ভূমিকা পালনের বদলে অনেকটা ‘মাফিয়া’ স্টাইলে ভারতের পক্ষ নেয়।

তারা বিসিবির দাবি নাকচ করে দিয়ে অনেকটা একতরফাভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়।

আইসিসির এই একরোখা সিদ্ধান্তে ঘি ঢেলে দেয় পাকিস্তান। বাংলাদেশের সমর্থনে পাকিস্তান ক্রিকেট বোর্ড( পিসিবি) জানিয়ে দিয়েছে, তারা পুরো বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিপক্ষে ১৫ তারিখের হাই-ভোল্টেজ ম্যাচটি খেলবে না।

পাকিস্তানের এই এক সিদ্ধান্তেই কার্যত ভস্মীভূত হওয়ার পথে আইসিসির আয়ের পাহাড়। ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে যে বিশাল বাজার গড়ে উঠেছিল, তা এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে।

সম্প্রচারকারী জায়ান্ট ‘জিওস্টার’ আগে থেকেই লোকসানে ছিল। এখন ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের খবর আসার পর তারা আইসিসির কাছে অর্থ ফেরতের দাবি তুলেছে।

ক্রিকেটের বাজার বিশ্লেষকরা এই বিষয়ে কথা বলতে গিয়ে জানায়, মুস্তাফিজকে ধরে না রেখে আইসিসি ও বিসিসিআই নিজেদের পায়েই কুড়াল মেরেছে। বাংলাদেশের বিশাল দর্শকগোষ্ঠী হারানো এবং পাকিস্তানের ম্যাচ বর্জন—সব মিলিয়ে ক্রিকেটের ইতিহাসে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় আর্থিক বিপর্যয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102