শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে যেসব প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির তাইওয়ানে অস্ত্র সরবরাহের সময় সতর্ক থাকুন, ট্রাম্পকে শি জবিতে ভিসির সামনেই সাংবাদিকের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা বাংলাদেশসহ ১৯ দেশ নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান ‘সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা’ হাতুড়ি পেটা করে অটোরিকশা ছিনতাই, দুদিন পেরোলেও অচেতন চালক রনি সাংবাদিকদের নির্বাচনকালীন সুরক্ষা নিশ্চিতের দাবি সম্পাদক পরিষদের জামায়াত প্রার্থীর কর্মীদের মোটরসাইকেল শোডাউন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ১০ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, এলাকায় শোকের মাতম ‘নাগরিককে সরকারের কাছে আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে’

বাংলাদেশসহ ১৯ দেশ নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশের সেনাবাহিনীর অংশগ্রহণে পাকিস্তানে শুরু হয়েছে নবম ‘ইন্টারন্যাশনাল পাকিস্তান আর্মি টিম স্পিরিট কম্পিটিশন (প্যাটস)-২০২৬’ সামরিক মহড়া।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এই মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। সেনাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও বাস্তবভিত্তিক সামরিক দক্ষতা যাচাইয়ের লক্ষ্যেই এই আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক মহড়ার আয়োজন করা হয়েছে।

সংবাদমাধ্যম আরব নিউজ বলছে, পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, এই উদ্বোধনী অনুষ্ঠানের এর মধ্য দিয়ে ৬০ ঘণ্টাব্যাপী টহলভিত্তিক মহড়া শুরু হয়েছে।

আইএসপিআর জানায়, এই মহড়ায় অংশ নিতে প্রয়োজন সর্বোচ্চ শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও সামরিক দক্ষতা। পাশাপাশি প্রায় বাস্তব যুদ্ধপরিস্থিতির কাছাকাছি পরিবেশে চ্যালেঞ্জিং উপ-সামরিক অভিযানে দ্রুত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতাও যাচাই করা হচ্ছে।

আইএসপিআরের তথ্যমতে, সৌদি আরব, বাহরাইন, বাংলাদেশ, বেলারুশ, মিসর, ইরাক, জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, নেপাল, কাতার, শ্রীলঙ্কা, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও উজবেকিস্তানসহ ১৯টি বন্ধুত্বপূর্ণ দেশের মোট ২৪টি আন্তর্জাতিক দল এই মহড়ায় অংশ নিচ্ছে।

এছাড়া ইন্দোনেশিয়া, মিয়ানমার ও থাইল্যান্ড এই আন্তর্জাতিক সামরিক মহড়ায় পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশগ্রহণ করছে বলেও জানিয়েছে আইএসপিআর।

পাকিস্তান আইএসপিআর আরও জানায়, ‘পাকিস্তান আর্মি টিম স্পিরিট’ একটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ও কাজকেন্দ্রিক পেশাদার সামরিক মহড়া, যা প্রতিবছর পাকিস্তানে আয়োজন করা হয়। এই আয়োজনে পাকিস্তান সেনাবাহিনী ও নৌবাহিনীর ১৬টি স্থানীয় দল অংশ নিচ্ছে। পাশাপাশি পাকিস্তান বিমান বাহিনীর প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন।

মূলত পাকিস্তানে প্রতিবছর এই মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে সর্বশেষ অষ্টম আসর অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের এপ্রিল মাসে।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, এই মহড়ার মূল উদ্দেশ্য হলো দলগত চেতনার মাধ্যমে ধৈর্য ও সহনশীলতা গড়ে তোলা। একইসঙ্গে অংশগ্রহণকারী বাহিনীগুলোর মধ্যে নতুন ধারণা ও সেরা দক্ষতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সমন্বয় ও সক্ষমতা বাড়ানোই এই মহড়া আয়োজনের লক্ষ্য।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102