শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে যেসব প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির তাইওয়ানে অস্ত্র সরবরাহের সময় সতর্ক থাকুন, ট্রাম্পকে শি জবিতে ভিসির সামনেই সাংবাদিকের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা বাংলাদেশসহ ১৯ দেশ নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান ‘সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা’ হাতুড়ি পেটা করে অটোরিকশা ছিনতাই, দুদিন পেরোলেও অচেতন চালক রনি সাংবাদিকদের নির্বাচনকালীন সুরক্ষা নিশ্চিতের দাবি সম্পাদক পরিষদের জামায়াত প্রার্থীর কর্মীদের মোটরসাইকেল শোডাউন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ১০ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, এলাকায় শোকের মাতম ‘নাগরিককে সরকারের কাছে আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে’

জামায়াত প্রার্থীর কর্মীদের মোটরসাইকেল শোডাউন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন করার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জামায়াত প্রার্থীর সমর্থকরা ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা শোডাউন করেন বলে অভিযোগ রয়েছে। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী মোটরসাইকেল বহর, শোভাযাত্রা বা মিছিল নিষিদ্ধ থাকলেও তা উপেক্ষা করে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একাধিক মোটরসাইকেল একসঙ্গে বহর নিয়ে সড়কে চলাচল করতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি এখনো আমার নজরে আসেনি। তবে মোটরসাইকেল শোডাউন ও মশাল মিছিল আচরণবিধি লঙ্ঘনের শামিল। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102