বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

শীর্ষ ছিনতাইকারী চোরা রুবেল গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

রাজধানীর আদাবরের শীর্ষ ছিনতাইকারী রুবেল ওরফে চোরা রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদাবর থানার শেখেরটেক ৯ নম্বর মাসুমের গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাই, মাদক, চাঁদাবাজিসহ নানা অপরাধে সম্প্রতি নিজস্ব বাহিনী গড়ে তুলেছে রুবেল। তারা নিরীহ ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের অস্ত্রের মুখে মারধর করে রিকশা ছিনিয়ে নিত। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, আদাবর এলাকার অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা রুবেল। একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102