বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ মো. মনির হোসেন ওরফে ‘রক্তচোষা জনি’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. শামসুল ইসলাম।র‌্যাবের ভাষ্য, দীর্ঘদিন ধরে জনি মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি, মারধর, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অস্ত্রের মহড়া চালিয়ে আসছিল। এলাকায় ভয়ভীতি সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জনির নামে একাধিক মামলা আছে বলে জানিয়েছে র‌্যাব।গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরতে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।র‌্যাব জানায়, এ ঘটনায় বিস্তারিত তথ্য শুক্রবার দুপুরে র‌্যাব-২ এর বসিলা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হবে।

এর আগে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানা পুলিশ একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ ‘রক্তচোষা জনি’কে গ্রেপ্তার করেছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102