বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

রামপুরায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

রাজধানীর রামপুরা থানার পশ্চিম রামপুরা ওমর আলী লেনের একটি বাসায় মো. হাবিব মিজি (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত হাবিবের মামা মো. ইয়াসিন প্রধান জানান, ‘আমার ভাগিনা বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বাসায় ছিল। পারিবারিক কলহের জেরে নিজরুমে সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেয়।’তিনি জানান, ‘আমার ভাগিনার স্ত্রী মোসাঃ কুলসুম আক্তার একটি পোশাক কারখানায় কাজ করে। সকালে বাসা থেকে সে বেরিয়ে যায়, পরে বাসায় এসে দরজা বন্ধ পেলে ফাঁকা দিয়ে দেখতে পায় সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশের সহযোগিতায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’হাবিব আরও জানান, ‘আমার ভাগিনার গ্রামের বাড়ি, চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মোহনপুর গ্রাম। তার পিতার নাম মো. বাদশা মিজির সন্তান। বর্তমানে রামপুরার ওমর আলী লেনের ৫২/এ নম্বর বাসায় থাকতেন। সে এসির কাজ করত। তাদের ঘরে কোন বাচ্চা-কাচ্চা হয়নি।’ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102