বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

মালিবাগ-মৌচাক এলাকায় অস্ত্র দেখিয়ে দোকান দখল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

রাজধানীর মৌচাক এলাকার আনারকলি মার্কেটের বেশ কয়েকটি দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে। বিএনপির স্থানীয় নেতারা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একাধিক দোকানদারের অভিযোগ, বিএনপির কিছু নেতা আনারকলি মার্কেটের (মৌচাক) কয়েকটি দোকানে তালা মেরে দিয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার জানান, অস্ত্র দেখিয়ে এবং ভয় দেখিয়ে কয়েকজন দূর্বৃত্ত তাদের একাধিক দোকান দখল করে নিয়ে যায়।তিনি আরও বলেন, বিএনপি নেতা শামীম হোসেন ও আব্দুল মোতালিব রুবেলের নেতৃত্বে এই লুটপাট ও চুরির ঘটনা ঘটে।সাধারণ দোকানদারদের অভিযোগ- এখানে লুটপাট হয়েছে; এক দোকানের মালামাল বিএনপির আরেক নেতা নিয়ে যাচ্ছেন। একজনের দোকানে আরেকজন তালা মেরে দিয়েছেন। বেশ কয়েকটি দোকান অস্ত্র দেখিয়ে দখল করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে এলে তারা চুপিসারে সরে পড়ে।একাধিক দোকানদার জানান, আমাদের এখানে লুটপাট হয়েছে, ট্রাকে করে আমাদের মালামাল নিয়ে যাওয়া হয়েছে।দোকানদারের অভিযোগ, কে বা কারা আমাদের সব দোকানপাট ভেঙে দিয়েছে। কিছু লোক অস্ত্র নিয়ে আমাদের দোকান খালি করে দিয়েছে। অভিযোগ উঠেছে—রমনা থানা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল মোতালিব রুবেল, রমনা থানা যুবদলের বহিষ্কৃত নেতা মোস্তফা হাওলাদার মুক্ত, রমনা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছ, এবং সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনের ইন্ধনে এসব দোকান ভাঙচুর, মালামাল চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে।এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ওসি গোলাম ফারুক জানান, ‘এ বিষয়টি আমাদের জানা নেই। কেউ অভিযোগ করেছে কি না, সেটাও আপাতত বলতে পারছি না। তবে কোনো অপরাধ হলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102