বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহী নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা এক নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে ছিল বোরকা।

বুধবার (৬ আগস্টসকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোফারুক।

নিহত নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী সুমন জানানভাড়ায় চালিত মোটরসাইকেল আরোহী ছিলেন ওই নারী। মোটরসাইকেলটি কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকার ভেতরে প্রবেশ করছিল। তিনিও ওই পথে যাচ্ছিলেন। তখন এক্সপ্রেসওয়ের ওপর মোটরসাইকেল চালক ও নিহত নারী আরোহীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

সুমন আরও জানানমোটরসাইকেল চালক থেকে জানতে পারিএকটি বাস তাদের ধাক্কা দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় নারী যাত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। তবে দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক কোথায় চলে যানসে বিষয়ে কিছু জানাতে পারেননি।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোফারুক বলেননিহত নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102