বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা, মোবাইল নিয়ে পালাল ছিনতাইকারী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

রাজধানীতে দিনে-দুপুরে ছিনতাইকারীর ধারাল অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের গেটের সামনে শনিবার (২৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফজলে রাব্বি সুমন (২৫)। তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া গ্রামে।

নিহতের বন্ধুরা জানান, দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের গেটে গেলে এক ছিনতাইকারী সুমনের মোবাইলফোন নিয়ে কাড়াকাড়ি করে। এ সময় সে মোবাইল সেট দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারী তার পায়ের উরুতে ধারাল অস্ত্র দিয়ে কোপ দিয়ে মোবাইল সেট নিয়ে চলে যায়। পরবর্তীতে সুমনের সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফজলে রাব্বি সুমনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন,“মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল  মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102