বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

সাংবাদিকের ছিনতাইকৃত মোবাইলসহ গ্রেফতার ৩, চার পুলিশ সদস্য প্রত্যাহার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ভুক্তভোগীর সঙ্গে অসদাচরণের অভিযোগের চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় খোয়া যাওয়া মোবাইলটিও। গ্রেফতাররা হলেন: ইউসুফ, সিয়াম এবং জহুরুল।

এর আগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বছিলা রোড থেকে মোবাইলটি ছিনতাই হয়। এরপর ওই সাংবাদিক নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। যা মুহূর্তে ভাইরাল হয়।
এই ঘটনার পর তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান, এডিসি জুয়েল রানার সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান ও একাধিক টিম সরাসরি অভিযান পরিচালনা করে। পরে শুক্রবার দুপুরে পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়।

এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। যার মধ্যে রয়েছেন— এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং দুই কনস্টেবল মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, ভুক্তভোগীকে সহযোগিতা না করায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102