বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

রাজধানীতে ৯ বছরের পথশিশুকে ধর্ষণ, ওসিসিতে ভর্তি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

রাজধানীর বনানীতে এক পথশিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক।

শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি রাখা রয়েছে।

ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা জানান, মঙ্গলবার (১৫ জুলাই) সকালে শিশুটির ফরেনসিক সম্পন্ন করা হয়েছে। এ ছাড়াও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। সব রিপোর্ট হাতে পেয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে।

ওই শিশুকে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন ডা. তাইয়েরা সুলতানা।

শিশুটি পুলিশকে জানায়, তাকে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে এক ব্যক্তি ডেকে নিয়ে মহাখালি এলাকার একটি হাসপাতালে পেছনে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়।অভিযুক্ত ব্যক্তিকে সে আগে থেকে চেনে না বলে পুলিশকে জানিয়েছে। তবে দেখতে পারলে তাকে চিনতে পারবে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই শিশু ফুটপাতেই থাকত। তার পরিবারের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। পরিবারের লোকজন কেউ আছে কিনা তা খোঁজা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102