বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা এবং দেশজুড়ে চাঁদাবাজি, দখলদারি ও সহিংসতার বিরুদ্ধে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় এই মিছিলটি রাজধানীর শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শহীদ মিনারে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘চাঁদাবাজদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘যেই হাত মানুষ মারে, সেই হাত ভেঙে দাও’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।

বৈছাআ’র সভাপতি রিফাত রশিদ বলেন, জুলাইয়ের ছাত্রজনতা এখনো ঘরে ফেরেনি। হাসিনার শাসনে মিডিয়াগুলো কব্জায় ছিল, এখন তারা আরেক রাজনৈতিক দলের কোলে আশ্রয় নিয়েছে। মিডিয়ার মালিকানা পরিবর্তন হলেও জনগণের দুঃসহ বাস্তবতা পাল্টায়নি।

তিনি আরও বলেন, ‘মিটফোর্ডের হত্যাকাণ্ড বিচ্ছিন্ন নয়। এটি রাজনৈতিক সংস্কৃতির পশ্চাৎগামী ধারারই অংশ, যেখানে ছাত্র রাজনীতিকে চাঁদাবাজি ও সহিংসতার পৃষ্ঠপোষক বানানো হয়েছে। বিএনপিকেও স্পষ্ট বার্তা দিতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে যারা সন্ত্রাসে মদদ দেবে, তাদেরও প্রতিরোধ করা হবে।’

সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, মানুষ দখলদার ও নিপীড়কদের বিরুদ্ধে কতটা সোচ্চার হতে পারে। মুখোশধারী চাঁদাবাজ ও নিপীড়কদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্রসমাজই প্রতিরোধ গড়ে তুলবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102