বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ঢাকায় মিছিল থেকে আ.লীগের ৩ সদস্য গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
এর আগে সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে শ্যামপুর থানার জুরাইন সালাহউদ্দিন পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. নাইমুর রহমান (২২), হারুন (২৪) ও আলামিন মোল্লা (২০)।
এ বিষয়ে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার ভোরে জুরাইন সালাহউদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২৫ থেকে ৩০ জন লোক সরকারবিরোধী মিছিল করছিলেন। খবর পেয়ে রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক সেখানে পৌঁছায়।

তিনি জানান, ঘটনাস্থল থেকে নাইমুর, হারুন ও আলামিন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালিয়ে যান। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ও পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102