বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

৪৪তম বিসিএসের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ অবরোধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

৪৪তম বিসিএসের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন অসন্তুষ্ট চাকরি প্রার্থীরা।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। অবরোধের কারণে শাহবাগ এবং এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানান, প্রতি বিসিএসে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে ৪০০ থেকে ৫০০টি পদ সাধারণত বাড়ানো হয়। কিন্তু এবার জেলা প্রশাসন থেকে অতিরিক্ত পদ সুপারিশ করা হলেও প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেগুলো আটকে আছে।

একজন চাকরি প্রার্থী বলেন, এবার প্রায় ৬০ শতাংশ পদ পুনরায় সুপারিশ করা হয়েছে, যেগুলো মূলত খালি থাকার কথা নয়। অথচ এসব পদ অন্তর্ভুক্ত না করেই রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

তাদের দাবি, ৪৪তম বিসিএসের ফলাফল পুনরায় মূল্যায়ন করে নতুন করে প্রকাশ করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102