বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

হাজারীবাগে পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

রাজধানীর হাজারীবাগে একটি বাসার পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের ভর্তি করা হয়েছে।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় হাজারীবাগের টেনারিমোড়ে এই দুর্ঘটনা ঘটে। রাত ৮টার দিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- বাসার মালিক জিয়াউর রহমান (৪৫), তার দুই মেয়ে ফারিয়া (৮) ও রাইফা (৪) এবং বেলাল হোসেন (২৮) নামে এক শ্রমিক।

৪ জনকে হাসপাতালে নিয়ে আসা শাহপরান বলেন, ট্যানারি মোড় এলাকার ৫১/এ নম্বর বাসায় পানির ট্যাংক পরিষ্কারের সময় গ্যাস বিস্ফোরণ হয়। এতে বাসার মালিক, তার দুই মেয়ে ও এক শ্রমিক দগ্ধ হন। পরে আমরা তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।

আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে বেলাল হোসেনের শরীরের ১৭ শতাংশ, জিয়াউর রহমানের ৩ শতাংশ, তার মেয়ে ফারিয়ার ৭ শতাংশ ও আরেক মেয়ে রাইফার ৩ শতাংশ দগ্ধ হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102