বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনায় অগ্রগতি, হামাস-ইসরায়েল চুক্তি ‘খুব কাছাকাছি’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা স্থগিত থাকলেও গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন চুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীরা জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, ইসরায়েল-ইরান যুদ্ধের পর গাজা ইস্যুতে ‘বড় অগ্রগতি’ হচ্ছে এবং তার দূত স্টিভ উইটকফের মতে, হামাস-ইসরায়েল চুক্তি ‘খুব কাছাকাছি’।

বুধবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের কয়েকজন ত্রাণ সংগ্রহ করতে গিয়েছিলেন। একইদিনে হামাসের হামলায় ইসরায়েলের ৭ সেনা নিহত হয়।

মে মাসে যুদ্ধবিরতি নিয়ে আগের আলোচনা ভেস্তে গেলেও এখন আবার যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় চুক্তির প্রচেষ্টা চলছে। তবে হামাস বলেছে, এখনো তারা কোনো নতুন প্রস্তাব পায়নি। গাজায় এখনও প্রায় ৫০ জন ইসরায়েলি জিম্মি রয়েছে বলে জানায় তেলআবিব। অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102