বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

বিদ্যুৎকেন্দ্রে সরাসরি আঘাত, ইসরায়েলে ইরানের পাল্টা হামলা অব্যাহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) ইসরায়েল ইলেকট্রিক কোম্পানি নিশ্চিত করেছে, দক্ষিণাঞ্চলে একটি কৌশলগত বিদ্যুৎকেন্দ্রে সরাসরি আঘাত হেনেছে, যার ফলে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে।

আসদোদ, লাচিস ও জেরুজালেমসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সাইরেন বাজলে আইনপ্রণেতারা নিরাপদ আশ্রয়ে চলে যান। টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেটের তথ্য অনুযায়ী, সেন্ট্রাল ও দক্ষিণাঞ্চলজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আল জাজিরার বরাতে জানা গেছে, গত ১০ দিনে ইরানি হামলায় হাইফাসহ বেশ কয়েকটি কৌশলগত শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই পাল্টা আক্রমণ ‘অপারেশন ট্রু প্রমিস III’-এর অংশ, যা শুরু হয় ইসরায়েলের ১৩ জুনের হামলার পর। সে হামলায় ৪০০ জনের বেশি ইরানি নিহত হন, যাদের মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। ইরান এখন পর্যন্ত ২১ দফায় হামলা চালিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102