বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ভিন্ন এক খামেনি : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুরনো পোস্টে ধরা পড়ল মানবিক মুখ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি—তবে ভিন্ন এক কারণে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একাধিক পুরনো পোস্ট ভাইরাল হয়ে গেছে, যেখানে ফুটে উঠেছে একজন মানবিক, আবেগপ্রবণ ও সংস্কৃতিপ্রেমী মানুষের চেহারা।

অনেক পোস্টই প্রায় এক দশক আগের। সেখানে দেখা যায়, খামেনি নারীর অধিকার, আবেগ, কবিতা এবং বিশ্বরাজনীতির নানা বিষয় নিয়ে মন্তব্য করছেন। একটি ভাইরাল পোস্টে তিনি লেখেন, “পুরুষের দায়িত্ব নারীর চাহিদা ও অনুভূতি বোঝা। তার আবেগীয় অবস্থার প্রতি উপেক্ষা করা উচিত নয়।”

এতে প্রতিক্রিয়ায় একজন লিখেছেন, “আমি ক্ষমা চাই, আয়াতুল্লাহ খামেনি, আমি আপনার গেম চিনতাম না।”
আরেকজন মন্তব্য করেছেন, “প্রেমিক হিসেবে জন্মেছিলেন, কিন্তু হয়েছেন সর্বোচ্চ নেতা!”

২০১৩ সালের একটি পোস্টে খামেনি স্কুলজীবনের কথা তুলে ধরেন—“ক্লোক পরে স্কুলে যেতাম, যা ছিল অস্বস্তিকর, তাই দুষ্টুমি করে সময় কাটাতাম।” অন্য একটি পোস্টে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর লেখা পড়ে ভারতের ইতিহাস সম্পর্কে জানার অভিজ্ঞতা শেয়ার করেন।

এইসব পোস্ট দেখে কেউ কেউ খামেনিকে “আন-ক্যানসেলড” বলে উল্লেখ করছেন।

বর্তমানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপের মুখেও খামেনি জানিয়ে দিয়েছেন, ইরান আত্মসমর্পণ করবে না। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধে নামে, তবে তাদের ক্ষতি পূরণ করার উপায় থাকবে না।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102