বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি শেষ না হতেই যানজট এড়াতে কর্মজীবীরা ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকায়। আজ বুধবার (১১ জুন) সকাল থেকে ঢাকার বিভিন্ন রেলস্টেশন ও লঞ্চঘাটে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, গাবতলী, কমলাপুর রেলস্টেশন ও লঞ্চঘাটে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ঢাকায় প্রবেশ করছে।

এ সময় কথা হয় কথা হয় অপসোনিন ফার্মা লিঃ এর কর্মী রাজীব সানজিদের সঙ্গে। তিনি বলেন, ‘৫ দিনের ছুটি ছিল। ঈদ উৎসব প্রিয়জনদের সঙ্গে কাটানো শেষ। ঢাকায় যানজটের কারণে আগেই চলে আসছি। ঠিক সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে বসের ঝাড়ি খেতে হয়।’

যশোর থেকে আসা ব্যবসায়ী আব্দুর রহমান  বলেন, ‘ছুটির শেষের দিকে এলে টিকিট পাওয়া কষ্টকর হয়ে যায়। এ ছাড়া সে সময় মানুষের চাপ ও রাজধানীতে অনেক বেশি যানজট হবে। এ জন্য আগে থেকে ফেরা।’

লঞ্চের কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হলে তারা জানান, আগে থেকে ঢাকায় এসে কিছুটা স্বস্তি ফিরেছে। তেমন যানজট ছিল না। এক ঘণ্টার পথ ২০ মিনিটে আসা গেছে।

বাস কাউন্টারের সংশ্লিষ্টরা জানান, যাত্রীরা ফিরতে শুরু করেছে। তবে তেমন কোনো চাপ নেই। কয়েক দিন পরেই অনেক বেশি চাপ শুরু হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102