বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

বাসের ধাক্কায় মতিঝিল থানার এসআই নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মতিঝিল থানায় কর্মরত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২ জুন) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য কামরুল ইসলাম মতিঝিল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনায়।

জানা গেছে, রাতে তিনি মোটরসাইকেলে নিজ বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শাহজাহানপুর থানাধীন খিলগাঁও ফ্লাইওভারে বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

মরদেহ বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং শাহজাহানপুর থানায় আনা প্রক্রিয়াধীন। এ ঘটনায় শাহজাহানপুর থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102