বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

পাকিস্তানের সেনা অভিযানে ১২ ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী পৃথক অভিযানে অন্তত ১২ জন ‘ভারতীয় মদতপুষ্ট’ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছেন দুই সেনা সদস্য।

সোমবার রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন–এর খবরে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ও রোববার নিষিদ্ধ সংগঠন টিটিপি ও বিএলএফ-এর বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। আইএসপিআর জানায়, প্রথম অভিযানটি লাক্কি মারওয়াত জেলায়, পরবর্তীতে বান্নু, মীর আলী (উত্তর ওয়াজিরিস্তান), আওয়ারান ও কেচ জেলার তুরবাত শহরে অভিযান চালানো হয়।

মীর আলীতে হামলায় শহীদ হন সেনা সদস্য ফারহাদ আলী তুরি (২৯) ও সাবির আফ্রিদি (৩২)। আইএসপিআর জানিয়েছে, এসব এলাকায় এখনও সন্ত্রাসীদের উপস্থিতির সম্ভাবনায় স্যানিটাইজেশন অপারেশন চলছে।

আইএসপিআর আরও দাবি করেছে, সন্ত্রাসীরা সাধারণ নাগরিক হত্যাসহ নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় জড়িত ছিল এবং বেলুচিস্তানে শান্তি বিনষ্টে ভারতের ষড়যন্ত্রের অংশ ছিল এই তৎপরতা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102