রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাকচাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং : হানজালা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট : ডিএমপি নেতানিয়াহুকে যেকোনো মূল্যে মারতে চায় ইরান পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানকে শেষ করতে গিয়ে কি নিজের রাজনৈতিক কবর খুঁড়ছেন ট্রাম্প? ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী খালখনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পিরোজপুরে মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, আটক ২

মিরপুর বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

ঢাকার মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৮ মে) রাত ৭টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিস প্রথম আগুন লাগার সংবাদ পায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যে রাত ৮টা ১০ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এছাড়া কুর্মিটোলা ফায়ার স্টেশন ও পল্লবী ফায়ার স্টেশন থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102