রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাকচাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং : হানজালা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট : ডিএমপি নেতানিয়াহুকে যেকোনো মূল্যে মারতে চায় ইরান পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানকে শেষ করতে গিয়ে কি নিজের রাজনৈতিক কবর খুঁড়ছেন ট্রাম্প? ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী খালখনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পিরোজপুরে মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, আটক ২

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে উচ্ছেদ অভিযান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে রাজউক। বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজউকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহযোগিতায় রয়েছে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানিয়েছেন, উদ্যানের ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এসব স্থানে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ রয়েছে, যা জননিরাপত্তার জন্য হুমকি।

এই অভিযানের পেছনে সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের প্রভাব রয়েছে। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। ওই ঘটনার পরপরই ঢাবি শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আওয়াজ তোলেন।

রাজউকের এই উদ্যোগকে তাই অনেকেই নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102