মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ, বিতরণ হলো ফলজ চারা আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

ঢাকায় মহাসমাবেশের তারিখ ঘোষণা হেফাজতের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩ মে ডাকা মহাসমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মহাসমাবেশ সফল করতে মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় এক সভা করেছে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি।

এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, মাওলানা জুনায়েদ আল হাবিব।

সভায় দেশের ৮ বিভাগে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতারা সফর করার  সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয়, মহানগর, জেলা ও জোন কমিটির দায়িত্বশীলদের নিয়ে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৩ এপ্রিল সকাল ৭টায় জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে জানানো হয়, মহাসমাবেশ সফল করার জন্য শিগগিরই চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে সফর করবেন নেতারা।

বৈঠকে উপস্থিত ছিলেন,  মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালাল উদ্দীন, মুফতী বশিরুল্লাহ, মাওলানা হাসান জামিল, মুফতী আজহারুল ইসলাম, মুফতী জাকির হুসাইন কাসেমী, মুফতী শরিফুল্লাহ, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা ইমরানুল বারি সিরাজী প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102