মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ, বিতরণ হলো ফলজ চারা আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

আব্বাসসহ তিনজনকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

আব্বাসসহ তিনজনকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

 

৩৫ মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি আব্বাসসহ তিনজনকে গাঁজাসহ গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ৩৫ মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি আব্বাসসহ পেশাদার মাদক কারবারি চক্রের তিন সক্রিয় সদস্যকে গাঁজাসহ গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আব্বাস মিয়া (৪২), ২। মোসাঃ তারা বানু (৩৪) ও ৩। মোঃ সেলিম (৪৩)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) দুপুর ০৩:৪৫ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার আলকাতরা ফ্যাক্টরী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তেজগাঁও শিল্পাঞ্চল থানার আলকাতরা ফ্যাক্টরি মোড়ে ব্যাটারি গলির বিপরীত পাশে ফুটপাতের বস্তিতে কতিপয় চিহ্নিত মাদক কারবারি মাদক বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে থানার আভিযানিক টিমটি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আভিযানিক দলটির তৎপরতায় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত হতে সর্বমোট তিন কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৬ হাজার সাতশত টাকা। এছাড়া গাঁজা বিক্রয়ের নগদ আরো ২৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত তিনজন পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। উল্লেখ্য, রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত আব্বাসের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানা, তেজগাঁও থানা ও শেরেবাংলা নগর থানায় মাদকের ৩৫ টি মামলা রয়েছে। অপরদিকে গ্রেফতারকৃত তারা বানু এবং সেলিমের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকের একটি করে মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102