সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে চলছিল ধর্মীয় উৎসব, হঠাৎ বিস্ফোরণে নিহত ১০ সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদাবাজির মামলায় গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে মামলার শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাহাপাড়া ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ এপ্রিল সদর উপজেলার তুলসীঘাট বাফার গুদামে সার লোড-আনলোডের প্রতিনিধি নুর মোহাম্মদের কাছে বিএনপি নেতা সাজ্জাদসহ কয়েকজন দেশীয় অস্ত্রের মুখে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে চাঁদাবাজির অভিযোগে সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ সাতজনের নাম উল্লেখ এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গাইবান্ধা সদর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন নুর মোহাম্মদ। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সাজ্জাদ। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তিনি নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু জানিয়েছেন, সাজ্জাদুর রহমান চাঁদাবাজির মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। কিছু দিন আগে তার জামিনের মেয়াদ শেষ হয়েছিল। আজ আবারও জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাইবান্ধা সদর আমলি আদালতের কোর্ট জিআরও গোবিন্দ চন্দ্র দাস জানিয়েছেন, চাঁদাবাজির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102