রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে কামরুল সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান প্রবাসীদের স্বস্তিদায়ক সেবার জন্য রাষ্ট্রের কাছে যে বার্তা দিলেন জুলকারনাইন ওসির নির্দেশে হাসপাতালের গাছ কর্তন, জানতেন না ইউএনও-বন বিভাগ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১০ হাজার শিক্ষককে অবসরকালীন চেক প্রদান করা হবে মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ বা ইমোর মেসেজে ‘কবুল’ বললে কি বিয়ে হবে? দেশেই তৈরি হবে মেসি-রোনালদোর মতো খেলোয়াড় : প্রধানমন্ত্রী ‘বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান’

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

রাজধানীর কদমতলী এলাকার একটি বাসায় প্লাস্টারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোজাম্মেল রাঢ়ী (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) বেলা সাড়ে ৩টার দিকে কদমতলী থানার শ্যামপুর স্কুল রোডের পালপাড়া বেলতলা এলাকার একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় মোজাম্মেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।

মোজাম্মেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন ওই ভবনের মালিক মো. শরীফ। তিনি জানান, আজ তার বাসার পেছন দিকে মই বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন মোজাম্মেল। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত মোজাম্মেল পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা আব্দুর রশিদ রাঢ়ীর ছেলে। বর্তমানে শ্যামপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102