মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আরবি নববর্ষ ১৪৪৮ হিজরি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সম্পাদক ও প্রকাশক শেখ মিজানুর রহমান মোংলায় স্কুল কমিটি নিয়ে তোলপাড়, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ অভিভাবকরা যশোর শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যানকে বাগেরহাট শিক্ষকবৃন্দের শুভেচ্ছা মোহাম্মদপুরে ৯ হত্যা, নানক-তাপসের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ গৃহবধূর পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ ২৭ জুলাই থেকে আবার শুরু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা ইরানের সঙ্গে শান্তিচুক্তি নয় যেন যুক্তরাষ্ট্রে আত্মসমর্পণের দলিল ১৩৩ কোটি ৪১ লাখ টাকার বাজেট পেল হাবিপ্রবি

আরবি নববর্ষ ১৪৪৮ হিজরি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সম্পাদক ও প্রকাশক শেখ মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় শুরু হচ্ছে নতুন আরবি বছর। এ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলোকিত স্বপ্নের বিডি এর সম্পাদক ও প্রকাশক শেখ মিজানুর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আরবি নববর্ষ আমাদের আত্মশুদ্ধি, ত্যাগ, ধৈর্য ও মানবকল্যাণের শিক্ষা দেয়। নতুন হিজরি বছরের সূচনায় মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন এবং দেশ ও জাতির কল্যাণ দান করেন।”

তিনি আরও বলেন, পবিত্র মহররম ইসলাম ধর্মের অন্যতম মর্যাদাপূর্ণ মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন বছরকে কেন্দ্র করে সবাইকে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শেখ মিজানুর রহমান দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, “১৪৪৮ হিজরি সন সবার জীবনে বয়ে আনুক শান্তি, সফলতা ও আল্লাহর অশেষ রহমত। নতুন বছরের প্রতিটি দিন হোক কল্যাণময় ও বরকতময়।”

আরবি নববর্ষ উপলক্ষে তাঁর এই শুভেচ্ছা বার্তা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি মুসলিম উম্মাহর ঐক্য, সম্প্রীতি এবং দেশের সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102