হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।
বেগম সেলিমা রহমানের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।