মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ড নির্মাণে এগিয়ে নোমান ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

তাইওয়ানে অস্ত্র সরবরাহের সময় সতর্ক থাকুন, ট্রাম্পকে শি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক দীর্ঘ ফোনালাপে তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ানকে ‌‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল’ বিষয় হিসেবে উল্লেখ করে শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, স্বশাসিত এই দ্বীপে অস্ত্র সরবরাহের সময় ওয়াশিংটনকে আরও ‘বিচক্ষণ’ ও ‘সতর্ক’ হতে হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক ফোনালাপে দুই নেতার মধ্যে এ বিষয়ে আলোচনা হয়। খবর বিবিসির।

প্রেসিডেন্ট ট্রাম্প এ ফোনালাপকে ইতিবাচকভাবে ‘চমৎকার ও দীর্ঘ এবং পূর্ণাঙ্গ’ বলে অভিহিত করেছেন। এ বছরের এপ্রিলে চীন সফর সফরের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও তিনি জানান।

বেইজিং বর্তমান ১ কোটি ২০ লক্ষ টন সয়াবিন কেনার পরিবর্তে ২০ মিলিয়ন টন মার্কিন সয়াবিন কেনার কথা বিবেচনা করছে। সামাজিক মাধ্যম ট্রুথের এক পোস্টে ট্রাম্প জানান, চীনের সাথে এবং রাষ্ট্রপতি শি’র সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। আমরা উভয়েই বুঝতে পারি যে এটিকে এভাবেই রাখা কতটা গুরুত্বপূর্ণ।

তাইওয়ান এবং সয়াবিন ছাড়াও, ট্রাম্প এবং জিনপিংয়ের মধ্যে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, ইরানের বর্তমান পরিস্থিতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীনের তেল ও গ্যাস কেনার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

তাইওয়ান সম্পর্কে জিনপিং বলেন, স্বশাসিত দ্বীপটি চীনের ভূখণ্ড এবং বেইজিংকে তাইওয়ানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করতে হবে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য ১১ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ অনুমোদন দেয়, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম বড় এবং দ্বীপটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক মাসগুলিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারসহ পশ্চিমা নেতাদের চীন সফরের পর এই ফোনালাপটি করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102