মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্ধেক অপারেশন রেখেই পালিয়ে যান চিকিৎসক

এপস্টেন কেলেঙ্কারিতে রয়্যাল লজ ছাড়লেন ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ব্রিটেনের সাবেক রাজপুত্র প্রিন্স অ্যান্ডু তার দীর্ঘদিনের বিলাসবহুল বাসভবন ছেড়ে পূর্ব ইংল্যান্ডের একটি রাজকীয় এস্টেটে স্থানান্তরিত হয়েছেন। প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক ঘিরে নতুন করে তদন্ত ও চাপ বাড়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

বর্তমানে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত সাবেক এই রাজপুত্রকে এপস্টেইন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) সদ্য প্রকাশিত নথিতে তার উপস্থিতি ব্যাখ্যা করতে নতুন করে চাপের মুখে পড়তে হচ্ছে। লন্ডন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

বিবিসির তথ্যমতে, ৬৫ বছর বয়সি অ্যান্ড্রু সোমবার রয়্যাল লজ ছেড়েছেন। তবে, বাকিংহাম প্যালেস এএফপিকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই সাবেক এই রাজপুত্রের ওপর চাপ আরও বেড়েছে। শুক্রবার ডিওজে প্রকাশিত এপস্টেইন সংক্রান্ত নতুন নথিতে তার নাম আসার পর পরিস্থিতি জটিল হয়।

এই প্রকাশের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, এপস্টেইনের অপরাধ সম্পর্কে যা জানেন, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অ্যান্ড্রুর সাক্ষ্য দেওয়া উচিত। অবশ্য অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনীত অভিযোগ বারবার অস্বীকার করে আসছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102