বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

ফ্যানের সঙ্গে ঝুলছিল গাড়িচালকের মরদেহ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও ৬ নম্বর রোডের একটি বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম মো. ইপু (২৫)।

মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সবুজবাগ থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা খবর পেয়ে ভোর ৪টার দিকে সবুজবাগ দক্ষিণগাঁও ছয় নম্বর রোডের মাথায় সাঈদীর টিনশেড বাড়ির ৯ নম্বর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ইপু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’তিনি আরও বলেন, ‘আমরা আশপাশের লোকজনের মুখে জানতে পেরেছি নিহত ইপু একজন গাড়িচালক। রাতে তার স্ত্রী কুলসুমের সঙ্গে সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বের একপর্যায়ে তার স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। পরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে চাঁদর পেঁচিয়ে গলায় ফাঁস দেন। ময়নতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

নিহত ইপুর গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়। তিনি রবিউল ইসলামের সন্তান। বর্তমানে সবুজবাগের দক্ষিণগাঁও ৬ নম্বর রোডের ৯ নম্বর টিনশেড বাসায় পরিবার নিয়ে থাকতেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102