বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষ, শিগগিরই অভিযান চালাবে সেনাবাহিনী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারে আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।

সোমবার (১১ আগস্ট) ভোর রাত থেকে সকাল পর্যন্ত ক্যাম্পের ৭ নম্বর গলিতে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছুড়েছে দুই পক্ষ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার (১০ আগস্ট) দুপুরে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক নারী আহত হন। রাতেই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এরপর দুই পক্ষের আধিপত্য বিস্তারের সূত্র ধরেই সংঘর্ষের শুরু। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।
সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাম্পের ঘটনার দিকে নজর রাখছেন তারা। বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ দেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। শিগগিরই অভিযান চালাবে সেনাবাহিনী।
এর আগে অভিযানে অপরাধীরা গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আবারও এই এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে মাদক কারবার পরিচালনার জন্যই এ ধরনের ঘটনা ঘটছে বলে জানান ওই সেনা কর্মকর্তা।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102