বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

ডেমরায় দুর্বৃত্তের গুলিতে সিকিউরিটি গার্ড গুলিবিদ্ধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

রাজধানীর ডেমরা থানার গোড়ান এলাকায় দূর্বৃত্তের গুলিতে মনির (৪৬) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। তিনি পেশায় একজন সিকিউরিটি গার্ড।

রোববার রাত সোয়া নয়টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে ১০২ নং ওয়ার্ডে ভর্তি দেন।

তাঁকে হাসপাতালে নিয়ে আসা সাইদুল ইসলাম জানান, ডেমরা থানার উত্তর গোড়ান এলাকায় একটি বাসায় তিনি সিকিউরিটি গার্ডের চাকরি করেন। গোসল শেষে ফেরার পথে হঠাৎ তাঁর কোমরে একটি গুলি এসে লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসক তাঁকে ১০২ নাম্বার ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। তবে কে বা কারা গুলি করেছে সে বিষয়টি জানাতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন চার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ডেমরার গোড়ান এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ১০২ নাম্বার ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। আমরা ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারি বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আকরামুল হাসান‌। তিনি জানান, ডেমরা এলাকায় ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে তিনটি মোটরসাইকেলে মুখোশধারীরা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে। এতে লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই ব্যবসায়ীর গুলি না লেগে এক নিরাপত্তাকর্মীর গুলি লেগেছে। বর্তমানে সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। আমরা ইতিমধ্যেই দুর্বৃত্তদের শনাক্ত এবং গ্রেপ্তারের অভিযান শুরু করেছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102