বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

নিউমার্কেটে প্রায় ১১০০ ধারালো অস্ত্র জব্দ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

রাজধানীর নিউমার্কেট এলাকায় বিভিন্ন ধারালো অস্ত্রের বিক্রয়কেন্দ্র ও গুদামে অভিযান চালিয়ে সামুরাই ছুরি, চাপাতিসহ প্রায় ১ হাজার ১০০টি অস্ত্র জব্দ করা হয়েছে। এই অস্ত্রগুলোর বেশিরভাগই সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছিল বলে জানানো হয়েছে।

আর্মি ক্যাম্প থেকে আরও জানানো হয়, সম্প্রতি রাজধানীতে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কার্যক্রম বেড়েছে। এর আগেও সন্ত্রাসীদের কাছ থেকে সামুরাই ছুরিসহ ধারালো অস্ত্র জব্দ হয়েছিল।

জানা গেছে, রাজধানীর একটি স্থান থেকে এসব সামুরাই অস্ত্র সন্ত্রাসীদের কাছে ভাড়া ও বিক্রি করা হচ্ছে। পরে গ্রেপ্তারকৃত কিছু সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাসের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়।

এদিকে জব্দ করা অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। পরে যাচাইবাছাই শেষে তারা আইনগত ব্যবস্থা নেবে। এ বিষয়ে তদন্ত চলবে বলেও জানানো হয়।

সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় তাদের দৃঢ় অবস্থান রয়েছে। দুষ্কৃতিকারীরা যাতে কোনোভাবেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য তারা দিনরাত কাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102