বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বোমা ফেলে বিজ্ঞান ধ্বংস করা যায় না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, বোমা মেরে কোনো দেশের প্রযুক্তি বা বৈজ্ঞানিক অগ্রগতি ধ্বংস করা সম্ভব নয়। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা ক্ষয়ক্ষতি দ্রুত পুষিয়ে নিয়ে আবারও পরমাণু শিল্পে অগ্রগতি অর্জন করব। এটি জাতির গর্বের উৎসে পরিণত হয়েছে।”

১৩ জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রও সরাসরি আক্রমণে অংশ নেয়। ট্রাম্প প্রশাসন হামলাগুলোতে পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি করলেও পেন্টাগন নিজেই তা খারিজ করেছে।

আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নতুন করে আক্রমণ হলে ইরান দ্রুত প্রতিরোধ গড়ে তুলবে।” যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “যতক্ষণ সামরিক হামলার হুমকি থাকে, আলোচনা সম্ভব নয়।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102