বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের স্বীকৃতি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

প্রথমবারের মতো ভারতের এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা স্বীকার করেছেন যে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক বড় আকারের সংঘর্ষে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। জাকার্তায় এক সেমিনারে ভারতের নৌবাহিনীর ক্যাপ্টেন শিব কুমার বলেন, ৭ মে পাকিস্তান এয়ারফোর্সের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আকাশযুদ্ধে ভারতীয় জেট ভূপাতিত হয়।

কুমার স্বীকার করেন, ‘হ্যাঁ, আমরা কিছু বিমান হারিয়েছি’, তবে সঠিক সংখ্যা জানাননি, শুধু বলেছেন, ‘যত বলা হচ্ছে, ততটা নয়।’ তিনি জানান, রাজনৈতিক নেতৃত্ব পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলার অনুমতি দেয়নি, যা পাকিস্তানের জন্য সুবিধা তৈরি করে। দ্য ওয়ায়ারের প্রতিবেদনে বলা হয়, মোদি সরকারের কড়া নির্দেশে ভারতীয় বিমানগুলো পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম টার্গেট করতে পারেনি। পাকিস্তান দাবি করে, ওই রাতে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে, যার মধ্যে তিনটি রাফালে জেটও ছিল। সংঘর্ষের আগে ভারত পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। উত্তেজনার সূত্রপাত জম্মু-কাশ্মীরের পাহেলগামে হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায়, যা ভারত পাকিস্তানের ওপর দোষ চাপায়। বিরোধীরা অভিযোগ করেছে, সরকার “অপারেশন সিদুঁর” চলাকালে ক্ষয়ক্ষতি গোপন করে জনগণকে বিভ্রান্ত করেছে। এই ঘটনা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা তৈরি করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102