বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

হামলা থামছে না, ইসরায়েলিদের শান্তি কেড়ে নেওয়ার ঘোষণা ইরানের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, আমরা এক সংকটময় সন্ধিক্ষণে আছি। ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিশোধমূলক হামলার কোনো বিরতি নেই। খবর বার্তা সংস্থা তাসনিমের।

আজ রোববার (২২ জুন) আইআরজিসি কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে মেজর জেনারেল পাকপুর এসব কথা বলেন।

মেজর জেনারেল পাকপুর আরও জানান, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ইউনিটগুলো ইসরায়েলি শাসনের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন অভিযান চালাচ্ছে। এই হামলাগুলো ‘জায়নবাদীদের’ শান্তি নেড়ে নিচ্ছে। এ সময় ইসরায়েলি আগ্রাসনের পর ইরানি জনগণের মধ্যে ক্রমবর্ধমান সংহতির প্রশংসা করেন এই কমান্ডার ।

ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, আজকের (রোববার) ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে কমপক্ষে ৮৬ জন নাগরিক আহত হয়েছেন। এদিন সকালে ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুদফায় ইসরায়েলের ১০টি ভিন্ন স্থানে আঘাত হানে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102