বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

এ সরকার ছাত্রলীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে পারেনি : নাছির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, এখনও অন্তর্বর্তী সরকার ছাত্রলীগের কোনো শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে পারেনি এবং কোনো শক্তিশালী পদক্ষেপও নেয়নি, অনতিবিলম্বে দলটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে হবে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও  সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের অংশ হিসেবে ঢাকা কলেজের প্রধান শিক্ষকের কাছে স্মারক লিপি প্রদান শেষে এসব কথা বলেন তিনি।

নাছির বলেন, ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি (বঙ্গবন্ধু জাদুঘর) হামলা ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না। এ ঘটনায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার একটি অংশ জড়িত।

নাছির বলেন, কোনো রকম অনুশোচনা না করে ভারতে বসে এখনো খুনি শেখ হাসিনা দেশের জনগণকে দোষারোপ করে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। তার কথায় দেশের মানুষের প্রতি কোন সম্মান দেখা যায়নি। তিনি এখনো প্রতিবেশী দেশে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

স্মারক লিপি দেওয়া শেষে ছাত্রলীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা কলেজ ক্যাম্পাসে একটি মিছিল করে ছাত্রদল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102