বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতা বহিষ্কার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৬ মার্চ) রাতে এক বিবৃতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক এ তথ্য জানান।

এ বি এম এ রাজ্জাক জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এই সিদ্ধান্ত অনুমোদন দেন।

বহিষ্কৃত সাত নেতা হলেন— ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপির (কাফরুল থানা) সভাপতি কবির হোসেন মিল্টন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নিখিল এবং ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম ভূঁইয়া।

বহিষ্কারের এই আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির কাফরুল থানার বিভিন্ন ইউনিট থেকে এই সাতজনকে বহিষ্কার করা হয়েছে।

আর এই আদেশের পরপরই বহিষ্কৃত  ও তাদের সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন। রাত ১০টার দিকে তাঁরা রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ করেন। এ বিক্ষোভ থেকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকের পদত্যাগ দাবি করা হয়। বহিষ্কৃতরা এই বহিষ্কারের সিদ্ধান্তকে পক্ষপাতিত্বপূর্ণ ও ষড়যন্ত্রমূলক হিসেবে মনে করছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102