বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

শ্যামল কুমার মন্ডল,কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
ইফতার সামগ্রী বিতরণ করেছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার তারালি ইউনিয়নের একটি সমাজসেবী প্রতিষ্ঠান ফ্রেন্ডস ফাউন্ডেশন।
 প্রতিষ্ঠানটি ১০০ গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী (খোরমা, চিড়া,মুড়ি, পানীয়, ছোলা, চিনি) বিতরণ করেছে। ফাউন্ডেশন এর সদস্যগণ এলাকার অলিতে গলিতে খবর নিয়ে গরিব দুস্থ মানুষের তালিকা তৈরি করে দ্বারে দ্বারে যেয়ে বিতরণ করেছে ইফতার সামগ্রী।
 ফাউন্ডেশনের এই সমাজ সেবামূলক কাজে সব সময় সাহায্য করে আসছে তাদের উপদেষ্টা মন্ডলীর সদস্যরা। ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাবু রনজিত কুমার ঘোষ এবং মাওলানা লিয়াকত আলী ।
 ফ্রেন্ডস ফাউন্ডেশন এলাকার একটি স্বনামধন্য সমাজসেবী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। যে সময় তরুণেরা মোবাইল, ইভটিজিং, বিভিন্ন ধরনের নেশায় আসক্ত, তখনই তারলীর কয়েকজন যুবক মিলে গড়ে তোলে এই ফ্রেন্ডস ফাউন্ডেশন। বর্তমানে ফ্রেন্ডস ফাউন্ডেশনের সদস্য তারালী ইউনিয়নের সীমাবদ্ধ না থেকে এর আশপাশের ইউনিয়ন গুলোতেও ছড়িয়ে পড়েছে।
 ফ্রেন্ডস ফাউন্ডেশন ইতোপূর্বে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, অসহায় মানুষের ঘর বাড়ি নির্মাণ করে দেওয়া, ছোটখাটো সেতু মেরামত, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, অসহায় শিক্ষার্থীদের অর্থ সহযোগিতা, গরিব দুঃখীদের চিকিৎসার ব্যবস্থা করা, প্রয়োজনে মানুষের রক্ত দিয়ে সাহায্য করা সহ নানাবিধ কল্যাণকর কাজ করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি এলাকার একটি আস্থার পথিক হিসেবে চিহ্নিত হয়েছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102