বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

খাবারের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

খাবার ও বেলুনের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ সদর উপজেলার এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মুন্সিগঞ্জ সদর থানা-পুলিশ।

ধর্ষণের শিকার দুই শিশুর মধ্যে একজনের বয়স ৮ বছর, অন্যজনের ১০ বছর। শিশু দুটি মুন্সিগঞ্জ সদরে তাদের পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত।

গ্রেপ্তার বৃদ্ধের নাম মোহাম্মদ সেকেন্দার আলী (৬৫)। তিনি ভ্রাম্যমাণ দোকানে শরবতের ব্যবসা করতেন। তার বাড়ি টঙ্গিবাড়ী উপজেলায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ২ মার্চ বেলা ৩টার দিকে ওই দুই শিশুকে বেলুন ও খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যান সেকান্দার আলী। পরে শিশু দুটিকে ধর্ষণ করা হয়। বিষয়টি যেন কাউকে না বলে, এজন্য ভয়ভীতিও দেখান তিনি। পরিবারের লোকজন শিশু দুটির ভবিষ্যতের কথা চিন্তা করে ঘটনাটি গোপন করার চেষ্টা করে। শুক্রবার বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে ওই বৃদ্ধকে আটক করে স্থানীয় লোকজন। তারা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে বিষয়টি পুলিশকে জানান।

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক সজীব দে সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “ভুক্তভোগী দুই শিশুর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এক শিশুর মা বাদী হয়ে ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন।”

তবে আসামি প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি স্বীকার করেননি বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102