বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

প্রতিটি সেক্টরে মূল্য বৃদ্ধি ও চাঁদাবাজি বেড়েছে: আসিফ মাহমুদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনের পর প্রতিটি সেক্টরে মূল্য বৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সরকারি দল বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের টিকিটের দাম কমে গিয়েছিল। বিএনপি আসার পর আবারও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে টিকিটের দামও বেড়েছে।

এ সময় গ্যাস-বিদ্যুতের সংকটের কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের পর প্রতিটি সেক্টরে মূল্য বৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে নাভিশ্বাস অবস্থা জনগণের। দ্রুতই এ থেকে পরিত্রাণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তিনি বলেন, মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবেই দেখছে এনসিপি। তবে, এ বিষয়ে দলের উপ-কমিটি বিশেষভাবে নজর রাখছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102