সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

কেমন আছেন মির্জা আব্বাস, কবে ফিরবেন দেশে?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

রোববার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে প্রতিমন্ত্রী লিখেন, দেশবাসীর দোয়া ও শুভকামনায় মির্জা আব্বাস বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তার সুস্থতার জন্য যারা দোয়া করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন।

তিনি আরও জানান, ইনশাআল্লাহ দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে মির্জা আব্বাস আবারও জনগণের মাঝে ফিরে এসে দেশের কল্যাণে নিজের দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে বিএনপির দলীয় সূত্রও জানিয়েছে, শিগগিরই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে মির্জা আব্বাসের।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

পরবর্তীতে ১৪ এপ্রিল ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ার একটি কেন্দ্রে স্থানান্তর করা হয়। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102