বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে মুসলিম তরুণীকে হত্যা ও গণধর্ষণের অভিযোগ স্বামী অঙ্কিতের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত জবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানববন্ধন তেজগাঁও শিল্পাঞ্চলে অভিযান, ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক এক সপ্তাহ শান্ত থাকবে ইরান-ইসরাইল: ট্রাম্প বাংলাদেশ হাইকমিশন ও গণমাধ্যমের মধ্যে নতুন সমন্বয়ের বার্তা জার্মানিতে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের : রাশেদ খান বিজনেস অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত উচ্চবর্ণের কিশোরীর সঙ্গে প্রেম, উত্তরাখণ্ডে দলিত তরুণকে পিটিয়ে হত্যা

যে শিক্ষকদের ৫ লাখ করে টাকা দেওয়ার পরিকল্পনা সরকারের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে স্থবির হয়ে থাকা এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ভাতা প্রদানের জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে প্রায় আট হাজার অবসরপ্রাপ্ত শিক্ষককে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। ইতোমধ্যে যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ৩ হাজার ১০০ জন শিক্ষকের অর্থ ছাড়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অবসরের পর দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ না পেয়ে অনেক শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। তাদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে আপাতত প্রত্যেক অবসরপ্রাপ্ত শিক্ষককে পাঁচ লাখ টাকা করে দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, কীভাবে সর্বোচ্চ সংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছে অবসরসুবিধার অর্থ পৌঁছে দেওয়া যায়, সরকার সে বিষয়ে পরিকল্পনা করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক জানান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ১ হাজার ৬০০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। চলতি মাস অথবা আগামী মাসের মধ্যেই এ অর্থ বিতরণ করা হবে।

সচিব বলেন, দীর্ঘদিন ধরে অনেক শিক্ষক তাদের প্রাপ্য অবসরসুবিধা থেকে বঞ্চিত ছিলেন। অর্থসংকটের কারণে বিষয়টির সমাধান করা সম্ভব হয়নি। তবে শিক্ষামন্ত্রীর উদ্যোগে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। এর ফলে চলতি মাস অথবা আগামী মাসে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বিতরণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের একটি জটিল সমস্যার সমাধান হতে যাচ্ছে এবং শিক্ষা প্রশাসনের জন্য এটি একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102