বুধবার, ১০ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে মুসলিম তরুণীকে হত্যা ও গণধর্ষণের অভিযোগ স্বামী অঙ্কিতের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত জবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানববন্ধন তেজগাঁও শিল্পাঞ্চলে অভিযান, ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক এক সপ্তাহ শান্ত থাকবে ইরান-ইসরাইল: ট্রাম্প বাংলাদেশ হাইকমিশন ও গণমাধ্যমের মধ্যে নতুন সমন্বয়ের বার্তা জার্মানিতে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের : রাশেদ খান বিজনেস অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত উচ্চবর্ণের কিশোরীর সঙ্গে প্রেম, উত্তরাখণ্ডে দলিত তরুণকে পিটিয়ে হত্যা

নতুন রিসাইক্লিং উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বৈশ্বিক শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘বেকো’ -এর সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাদের অত্যাধুনিক উৎপাদন কারখানায় ইন-হাউস প্লাস্টিক রিসাইক্লিং উদ্যোগের ঘোষণা দিয়েছে। পরিবেশবান্ধব উৎপাদন এবং টেকসই শিল্প চর্চাকে এগিয়ে নিতেই তাদের এই প্রয়াস।

এই কার্যক্রমের অংশ হিসেবে, কোম্পানিটি উৎপাদন কার্যক্রমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি এবং সামগ্রিক ক্ষতিকারক নয় এমন (নন-হ্যাজার্ডাস) বর্জ্য ২০% কমাতে সক্ষম হয়েছে, যা বছরে প্রায় ১,২০০ টন বর্জ্য হ্রাসের সমতুল্য।

এই উদ্যোগের আওতায় রেফ্রিজারেটর উৎপাদনের সময় তৈরি হওয়া ‘হিপস’ বা এইচআইপিএস (হাই ইমপ্যাক্ট পলিস্টাইরিন—যা রেফ্রিজারেটরের ক্রিস্পার ড্রয়ার এবং ভেতরের দরজার প্যানেলসহ বিভিন্ন উপাদানে ব্যবহৃত হয়) এবং ‘জিপিপিএস’ (জেনারেল পারপাস পলিস্টাইরিন—যা স্বচ্ছ অংশ এবং ভেতরের অন্যান্য অনুষঙ্গের প্রধান উপাদান) প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও ক্রাশ (চূর্ণ) করে পুনরায় ব্যবহার করা হচ্ছে। ইনজেকশন মোল্ডিং এবং হিপস এক্সট্রুশন প্রক্রিয়ায় এই রিসাইকেল করা উপাদান নতুন রেজিনের সাথে মিশ্রিত করে পুনরায় ব্যবহার করা হচ্ছে।

এর মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং সার্কুলার উৎপাদন পদ্ধতির (একই উপাদান বারবার ব্যবহারের প্রক্রিয়া) দিকে এগিয়ে যাচ্ছে কোম্পানিটি। এই উদ্যোগটি বেকো-এর দীর্ঘমেয়াদী টেকসই রূপকল্পের সাথে সামঞ্জস্য রেখে টেকসই উৎপাদন, পরিচালন দক্ষতা এবং পরিবেশ সচেতন শিল্প উন্নয়নের প্রতি সিঙ্গার বাংলাদেশের একনিষ্ঠতারই প্রতিফলন।

দেশের অন্যতম উন্নত কনজিউমার ডিউরেবলস উৎপাদন কেন্দ্র হিসেবে, সিঙ্গার বাংলাদেশের এই কারখানাটি বাংলাদেশে স্থানীয় উৎপাদন সক্ষমতা, উদ্ভাবন এবং টেকসই শিল্প প্রবৃদ্ধি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। যা কোম্পানির উৎপাদন ব্যবস্থা, রিটেল নেটওয়ার্ক এবং কর্মীদের কর্মপরিবেশের মানোন্নয়নের ক্ষেত্রে চলমান আধুনিকায়নের এক অনন্য প্রতিফলন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102