বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

জ্বালানির দাম বাড়িয়ে জনগণের ওপর জুলুম করা হয়েছে : জামায়াত আমির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

সিলেটে শিশু ফাহিমা হত্যাকাণ্ডে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে জ্বালানির মূল্যবৃদ্ধির সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধি সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে।

মঙ্গলবার (২ জুন) সকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধি মানে জনগণের ওপর নতুন করে অর্থনৈতিক বোঝা চাপিয়ে দেওয়া। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ব্যয় আরও বাড়তে পারে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়বে।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হচ্ছে না। অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় চাচার নির্যাতনে নিহত চার বছর বয়সী শিশু ফাহিমার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন জামায়াত আমির। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

নিহত শিশুর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এমন মর্মান্তিক ঘটনা সমাজে নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে।

সফরকালে তার সঙ্গে জামায়াতে ইসলামীর স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। একদিনের সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে তিনি সিলেটে অবস্থান করছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102