বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ভ্যানচালককে মারধরের অভিযোগে পবিপ্রবির ২২ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে এক ভ্যানচালককে মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২০ মে) পটুয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত মামলাটি সিআর মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন।

মামলাটি করেছেন দুমকি উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত কোষাধ্যক্ষ ও পীরতলা বাজার বণিক সমিতির সভাপতি মো. বশির উদ্দিন। মামলার নথি অনুযায়ী, গত ১১ মে সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা বাদীকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ২২ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখিতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অফিসার মো. মুকিত, ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের কর্মকর্তা মো. মহিবুল কবির, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাওছার শহিদ, সেকশন অফিসার শাহাদত হোসেন নাঈম, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. আতিকুর রহমান, মৃত্তিকা বিভাগের সহযোগী অধ্যাপক এ বি এম সাইফুল ইসলাম, ইকোনমিক্স অ্যান্ড সোশিওলজি বিভাগের অধ্যাপক আবুল বশার খান, এনিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক মো. শাহাবুদ্দিন আলম, পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক স্বপন কৌঁজারী, ডেপুটি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও রাহাত মাহমুদসহ আরও অনেকে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান অস্থিরতার মধ্যেই এ মামলা দায়ের হওয়ায় শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, উপাচার্য ড. কাজী মো. রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান আন্দোলনের সময় হামলার ঘটনায় প্রশাসনের দায়ের করা মামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই এ মামলা করা হয়েছে। তাদের ভাষ্য, মামলাটি সাজানো এবং এর কোনো ভিত্তি নেই।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102