বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবিরের মিথ্যা মামলার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন রামপালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত রামপালে শুরু হয়েছে লাগসই প্রযুক্তি নিয়ে দুই দিনব্যাপী সেমিনার বাগেরহাটে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ খুলনা-মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা শোরুমে ঢুকে হিন্দুত্ববাদীদের তাণ্ডব মুসলিম কর্মচারীদের গায়ে ‘জিহাদি’ স্লিপ সেঁটে দিল বজ্রং জঙ্গিরা পশ্চিমবঙ্গে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ মাত্র ৭ মিনিটে ক্যানসার চিকিৎসা! কেরালায় সতীশনের মন্ত্রিসভায় স্থান পেলেন ৬ মুসলিম সদস্য

শিশু রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবিরের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি এ ঘটনাকে নৃশংস ও মানবিক মূল্যবোধবিরোধী বলে উল্লেখ করেছে।

বুধবার (২০ মে) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসার ওপর সংঘটিত হত্যাকাণ্ড দেশবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। তারা অভিযোগ করেন, শিশুটির ওপর নৃশংস নির্যাতনের পর অপরাধ আড়াল করার চেষ্টা করা হয়েছে, যা সমাজে নিরাপত্তা ও ন্যায়বিচার নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

নেতারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। দেশের বিভিন্ন স্থানে শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতার একাধিক ঘটনা সমাজে আতঙ্ক তৈরি করেছে বলেও মন্তব্য করেন তারা।

ছাত্রশিবিরের নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে বলেন, অপরাধীদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত না হওয়ায় অনেক ক্ষেত্রে অপরাধপ্রবণতা বাড়ছে। তারা দাবি করেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বিবৃতিতে রামিসা হত্যাকাণ্ডে গ্রেপ্তার প্রধান অভিযুক্তসহ সংশ্লিষ্ট সব ব্যক্তিকে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102