মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দিনকাল ও বিএনপির মিডিয়া সেলের গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা স্যাটেলাইট ও ড্রোন প্রযুক্তিতে বহুমাত্রিক উদ্যোগ নিচ্ছে সরকার : টেলিযোগাযোগমন্ত্রী ভিসি ইস্যুতে ডুয়েটে আন্দোলন, অজ্ঞাত ২০০-২৫০ জনের বিরুদ্ধে মামলা ইউনিকো হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুরের আইএইচএইচ হেলথকেয়ারের সমঝোতা স্মারক স্বাক্ষর চালু হচ্ছে নতুন ওটিটি ‘উৎসব’ সৌদি প্রবাসীকে ৭ টুকরা করেন পরকীয়া প্রেমিকা, হত্যার রহস্য উদঘাটন সৌদি প্রবাসীকে ৭ টুকরা, মা-মেয়ে গ্রেপ্তার অ্যাটকোর সিদ্ধান্ত প্রত্যাহার ১৭ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার ৭৪০ কোটি টাকা

পাবিপ্রবির নতুন উপাচার্যকে বাউবির শুভেচ্ছা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাউবি পরিবার।

এ উপলক্ষে গতকাল ১৪ মে দুপুরে বাউবির পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমকে ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের মৃত্তিকা বিজ্ঞানের অধ্যাপক এবং বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমের মতো একজন দক্ষ, অভিজ্ঞ ও সৎ শিক্ষাবিদের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ বাউবি পরিবারের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। তাঁর দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা নতুন কর্মস্থলে শিক্ষা, গবেষণা ও সুশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, অধ্যাপক ড. শামীমের নেতৃত্বে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় নতুন উচ্চতায় পৌঁছাবে। আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

এ সময় বাউবির প্রো-ভিসি (শিক্ষা), প্রো-ভিসি (প্রশাসন), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি. এম. আহমেদ হুসেইন, বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, বিভাগের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102